Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চলতি বছরের জুন মাসের মধ্যে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ইউজিসি ভবনে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের চতুর্থ সাপোর্ট মিশন সভায় এই নির্দেশনা দেন। সংশোধনের লক্ষ্য দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা ও সরকারের অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ করা। সভায় বিশ্বব্যাংক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বিডিরেন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রফেসর মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের সবচেয়ে বড় উন্নয়ন উদ্যোগ এবং এটি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন এবং ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারী শিক্ষকদের ও শিক্ষার্থীদের ক্ষমতায়ন, আইকিউএসি সেল শক্তিশালীকরণ এবং ই-বুক ক্রয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জুন মাসে প্রকল্পের মিডটার্ম রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।