Web Analytics

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের চিকিৎসায় বারবার ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হচ্ছে। ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে পিমসে নেওয়া হয়। বিশেষজ্ঞদের পরীক্ষায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ফল স্বাভাবিক পাওয়া যায়।

পাকিস্তান সরকারের ভাষ্য, ইমরান খান ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত এবং কারাগারে তিনি সর্বোত্তম চিকিৎসাসেবা পাচ্ছেন। এ রোগে রেটিনার প্রধান শিরায় বাধা তৈরি হয়ে রক্ত চলাচল ব্যাহত হতে পারে। এতে তরল জমা, রেটিনার ফোলাভাব, অক্সিজেনের ঘাটতি ও দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। পিমস রোগ নির্ণয়ের বিস্তারিত প্রকাশ করেনি, তবে এর আগেও তাকে একাধিকবার একই ইনজেকশন দেওয়া হয়েছে।

অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন চোখের ভিট্রিয়াসে ওষুধ পৌঁছে দিয়ে অস্বাভাবিক রক্তনালির বৃদ্ধি ও রেটিনার ফোলাভাব কমাতে সহায়তা করে। পিমসের তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে প্রায় দেড় ঘণ্টা পর তাকে ছাড়পত্র দিয়ে আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয় এবং ফলোআপ পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়। পিটিআই তার চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের বাধাহীন সাক্ষাতের দাবি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।