Web Analytics

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর পর মালয়েশিয়া শুক্রবার কয়েকটি রাজ্য, রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুল বন্ধ ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, উপদ্বীপাঞ্চলের জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পাহাংয়ের রমপিন জেলাতেও স্কুল বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে ফাদলিনা সিদেক এই সিদ্ধান্ত জানান। তিনি সব রাজ্যের শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়কে ধোঁয়াশা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশের ৩৭টি এলাকায় বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। মালয়েশিয়ার এপিআই সূচকে ১০১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বন ও অন্যান্য জমির আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে; এর ঘন ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রয়োজনীয় পদক্ষেপে সম্মত হয়েছেন এবং মালয়েশিয়া সহায়তায় প্রস্তুত। আঞ্চলিক সমন্বয় জোরদারে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্যোগ নিতেও তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।