Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কোনো নির্বাচনই নিখুঁত হয় না, তবে মূল বিষয় হলো নির্বাচন জনমতের প্রতিফলন ঘটাচ্ছে কি না। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও কিছু মানুষ এখনো সন্দিহান, তবুও তিনি মনে করেন, নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ নেই।

তৌহিদ হোসেন বলেন, জনমত বোঝার জন্য সংখ্যার দিকে তাকানোর প্রয়োজন নেই, এটি সাধারণভাবে অনুভব করা যায়। তিনি উল্লেখ করেন, এর আগে অনুষ্ঠিত চারটি নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছিল। ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবেও সেখানে নিখুঁত নির্বাচন হয় না, কিছু সমস্যা থেকেই যায়।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের চাপ আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, কিছু কূটনীতিক বিষয়টি জানতে চেয়েছেন, তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।