Web Analytics

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানের সময় বিএনপি নেতা মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১২ জানুয়ারি রাতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন একটি ফার্মেসি থেকে ৫০ বছর বয়সী ডাবলুকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়।

আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসিতে তল্লাশি চালিয়ে একটি ৯মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে ডাবলু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে রাত ১২টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআর জানায়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। ইতোমধ্যে অভিযানে অংশ নেওয়া সেনাসদস্যদের প্রত্যাহার করে সেনানিবাসে নেওয়া হয়েছে এবং একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সেনা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।