Web Analytics

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে বাংলাদেশ নৌবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করে। অভিযানটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় পরিচালিত হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এছাড়া ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অভিযান চলাকালে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই অভিযান নৌবাহিনীর মাদক ও অস্ত্রবিরোধী কার্যক্রমে ধারাবাহিক ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।