Web Analytics

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিবিরোধী হ্যালোইন দিনের বিক্ষোভকে কেন্দ্র করে ফ্রান্স সরকার দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেনদার্ম মোতায়েনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি ‘অত্যন্ত বেশি’। গত সপ্তাহের বিক্ষোভে ব্যবহৃত সাঁজোয়া যান ও জলকামানসহ নিরাপত্তাব্যবস্থা এবারও জোরদার করা হবে।

হলুদ জ্যাকেট আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গত শনিবারের দেশব্যাপী বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, অংশগ্রহণকারীর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ ছিল। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে; কিছু কর্মসূচি লুটপাট ও দাঙ্গায় রূপ নিয়েছিল।

হ্যালোইনের মুখোশ বা পোশাক ব্যবহার করে পরিচয় গোপন করে কেউ যেন বিশৃঙ্খলা না ঘটায়, সে বিষয়ে সতর্ক করেন নুনেজ। ঝুঁকিপূর্ণ শহরকেন্দ্রে বিক্ষোভ করতে দেওয়া হবে না। প্রায় ১৫টি শহরে বামপন্থি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোকেও সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিপ্লবের’ ডাক দিয়ে প্রচারিত সমাবেশ নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।