Web Analytics

জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে দেওয়া আদেশে ট্রাইব্যুনাল আসামিদের ২২ অক্টোবর হাজির হওয়ার নির্দেশও দিয়েছে।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করে এবং গ্রেপ্তার আসামিদের হাজির করার নির্দেশ দেয়।

মামলায় বিচারপতি শামসুদ্দীন মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নামও রয়েছে। বিচারপতি মানিক, আ ক ম জামাল উদ্দিন ও সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।