Web Analytics

রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে আহত জাহিদ (৩৮) নামে এক যুবক শনিবার পুলিশ হেফাজতে মারা গেছেন। এলাকাবাসী অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে আটক করে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আদালতে নেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আদাবর থানার উপপরিদর্শক মো. ইয়ামিন সরকার জানান, জাহিদ মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। তিনি মানুষের কাছ থেকে টাকা চাইতেন, না পেলে ছিনতাই করতেন। শনিবার খোরশেদ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়।

ঘটনাটি নিয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।