Web Analytics

তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে জাপান ও যুক্তরাষ্ট্র সোমবার বৃহৎ পরিসরের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড ২৭’ শুরু করতে যাচ্ছে। মহড়ায় প্রথমবারের মতো জাপানের দূরপাল্লার টাইপ-২৫ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটির বাইরে মোতায়েন করা হবে। দুই বছর পরপর আয়োজিত এ মহড়া চলবে ২৯ অক্টোবর পর্যন্ত এবং এটি এবার সবচেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে।

এতে জাপানের আত্মরক্ষা বাহিনীর প্রায় ৪৫ হাজার সদস্য ও যুক্তরাষ্ট্রের ১২ হাজার সেনা অংশ নেবেন। জাপানের কুমামোতো প্রদেশের একটি ঘাঁটি থেকে টাইপ-২৫ ক্ষেপণাস্ত্র অন্য এলাকায় নেওয়া হবে। প্রায় এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র জাপানের পাল্টা হামলার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

যুক্তরাষ্ট্র ওকিনাওয়া প্রদেশের ইয়োনাগুনি দ্বীপে এনএমইএসআইএস ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করছে; দ্বীপটি তাইওয়ান থেকে ১১০ কিলোমিটার দূরে। জাপানের জয়েন্ট অপারেশনস কমান্ড প্রতিষ্ঠার পর এটিই প্রথম কিন সোর্ড মহড়া। এতে মহাকাশ, সাইবার ও তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রে অভিযান এবং দুই বাহিনীর সমন্বয়ের অনুশীলন হবে। জেনারেল হিরোআকি উচিকুরা বলেন, মহড়াটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।