Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধূবিল ইউনিয়নের চকদাদপুর গ্রামে বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম (৩৫) ওই গ্রামের মো. গাজীউর রহমান গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকা বাঁশটি দা দিয়ে কাটতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সলঙ্গা থানার ওসি মো. আছলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।