Web Analytics

ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ঐক্যও নেই। ১৯৯৪ ও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকারের মতে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি নিজেদের ঐতিহ্যবাহী ফুটবলধারা থেকে সরে এসেছে।

রোনালদো বলেন, একসময় ড্রিবলিং, ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও আক্রমণাত্মক ফুটবল ছিল ব্রাজিলের পরিচয়। পেলে, গ্যারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো এবং রোনালদো নিজে সেই ধারার প্রতিনিধিত্ব করেছেন। তার মতে, নিজেদের প্রতিভার ওপর আস্থা রাখার বদলে ব্রাজিল এখন ইউরোপীয় ফুটবলের অনুকরণ করছে।

তার মূল্যায়নে, ইউরোপীয় খেলোয়াড়েরা এখন বেশি শক্তিশালী, দ্রুতগতির, সংগঠিত এবং ভালো ফুটবল খেলছে। দলে তারকা খেলোয়াড় থাকলেও তাদের একসঙ্গে কার্যকর করার মতো সংহতি গড়ে ওঠেনি বলেও তিনি মনে করেন। ১৯৫৮ থেকে ২০০২ সালের মধ্যে ব্রাজিল পাঁচটি বিশ্বকাপ জিতেছে, তবে সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা নেই। রোনালদো আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্যকে ব্রাজিলের জন্য শিক্ষণীয় বলেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।