Web Analytics

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে আমদানি ও রপ্তানির আড়ালে প্রতি বছর প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হচ্ছে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে বাণিজ্য মন্ত্রীর কাছে করা এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ তোলেন এবং জানতে চান, এই ধরনের অর্থ পাচার রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপ বা সরকারি উদ্যোগ আছে কি না।

উত্তরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, প্রায় ১৩০ বিলিয়ন ডলারের আমদানি-রপ্তানির অর্থনীতির মধ্যে কোন পণ্যের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে তা নির্দিষ্টভাবে বলা জটিল। তিনি জানান, ৮ বিলিয়ন ডলারের এই পরিমাণটি একটি অনুমানভিত্তিক সংখ্যা। অনেক আমদানিতে ট্যারিফ ও প্রি-শিপমেন্ট ইন্সপেকশন ক্লজ থাকলেও কোথাও দুর্বলতা থাকলে তা গবেষণার বিষয়।

মন্ত্রী আরও বলেন, সরকার বিষয়টি সম্পর্কে সচেতন এবং গবেষণা চালাচ্ছে। যদি কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।