Web Analytics

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র আইনে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ তারিখে আদালত এই রায় ঘোষণা করেন। যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিল। ফয়সাল করিম বর্তমানে পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র‌্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে এবং চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপপরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র জমা দেন এবং বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন, এরপর ওসমান হাদি হত্যার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।