Web Analytics

দেশের ১১টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন এবং ২৭ হাজার ৮৩৬ জনের জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে।

শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। নিবন্ধিত মোবাইল নম্বরেও পর্যায়ক্রমে এসএমএসে ফল পাঠানো হচ্ছে। গত ১০ আগস্ট মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলো।

পুনঃনিরীক্ষণের আবেদন ১১ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত চলেছে। ১১ বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করে; লিখিত পরীক্ষার খাতার জন্য আবেদন ছিল ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি। ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক আবেদন পড়ে, যেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি লিখিত ও ৫৮ হাজার ১২টি ব্যবহারিক খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।