Web Analytics

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই তা ঘোষণার পরিকল্পনা করছে। এ বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন চায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইসিসি প্রত্যাহার করুক। এর আগে যুক্তরাষ্ট্র আদালতটির কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা দেয়।

পুরো আইসিসি এবং এর সঙ্গে সহযোগিতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে আদালতের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আইসিসির রেজিস্ট্রার ও প্রেসিডেন্ট সতর্ক করেছেন, এতে আইটি সেবা ও বিমা কেনা, তদন্তকারী নিয়োগ এবং দৈনন্দিন আর্থিক লেনদেন ক্ষতিগ্রস্ত হতে পারে। কয়েকজন মার্কিন কর্মীর বেতন পরিশোধও এমন কার্যক্রমের মধ্যে রয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দুটি নথি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ছয় থেকে সাত মাসের ‘গ্রেস পিরিয়ড’ শেষ হওয়ার পর আইসিসির সঙ্গে অধিকাংশ লেনদেন নিষিদ্ধ করা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ সপ্তাহেই সিদ্ধান্তটি চূড়ান্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।