Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচিতে দেশের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই কর্মসূচি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই আহ্বান জানান।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ ভোট দেন, কিন্তু বিএনপি সরকার তা বাস্তবায়ন না করে টালবাহানা করছে। জনগণের এই রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য রাজপথে ভূমিকা রাখবে বলে তিনি জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৯ এপ্রিল থেকে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ, ১১ এপ্রিল মহানগর পর্যায়ে বিক্ষোভ, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ এবং ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার। বৃহস্পতিবার বিকেল ৫টায় শাহবাগে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।