Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে দেশের ২২৯টি চা বাগানে একযোগে ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে। শুক্রবার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১ ও ২০২৪ সালে পরবর্তী দুটি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা সময়মতো হয়নি। এবারের ভোটে বাগানের পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, বিভিন্ন ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে নির্বাচন হবে।

তফসিল অনুযায়ী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ৭ থেকে ৯ নভেম্বর জমা নেওয়া হবে। ১০ ও ১১ নভেম্বর যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। ১২ নভেম্বর আপিল ও শুনানি, ১৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।