Web Analytics

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ইসরাইলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদনের পথে রয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। প্রস্তাবিত প্যাকেজে ৪০ হাজার ভারী বোমা রয়েছে, যার মধ্যে ২০ হাজার এমকে-৮৪ এবং ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা অন্তর্ভুক্ত। মার্কিন কর্মকর্তা ও পরিকল্পনাটি সম্পর্কে অবগত এক ব্যক্তি এপিকে বলেছেন, প্যাকেজটির চূড়ান্ত অনুমোদন এখনো দেওয়া হয়নি।

বিএলইউ-১১৭ উচ্চমাত্রার বিস্ফোরকসমৃদ্ধ সাধারণ ব্যবহারের বোমা, যা মার্কিন নৌবাহিনী ব্যবহার করে। এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে। কিছু সংস্করণ ভূগর্ভস্থ গভীর স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি, অন্যগুলো ভূমির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্যাকেজটির বেশির ভাগ অর্থ আসবে ফরেন মিলিটারি ফাইন্যান্সিং কর্মসূচি থেকে। এই ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরাইলকে দেওয়া হয়, যা দিয়ে দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।