Web Analytics

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আমন্ত্রণ পেলেও ইউরোপ সফরে থাকায় অংশ নিতে পারছেন না। একই কারণে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আসতে পারছেন না। ফলে তাদের হয়ে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রতিনিধিত্ব করবেন। তিনি বর্তমানে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের পক্ষ থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না, তবে ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যান্য বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন ড. মোহাম্মদ মইজ্জু, শেরিং তোবগে এবং বালা নন্দ শর্মা।

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করছে। জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী দলে বসছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।