Web Analytics

অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়া প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ ঋণদাতা অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে গুগল প্লে স্টোর থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি পৃথক চিঠিতে নির্দেশনাগুলো পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, কিছু অনলাইন মোবাইল অ্যাপ উচ্চ সুদে ঋণ দিয়ে ঋণগ্রহীতাদের আর্থিক ক্ষতি ও হয়রানির মুখে ফেলছে। এসব অ্যাপ ব্যবহারকারীর অজান্তে যোগাযোগ নম্বর, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য, ছবি, ভিডিও এবং খুদে বার্তার নিয়ন্ত্রণ নেয়। ঋণ পরিশোধে ব্যর্থ হলে তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি, ব্ল্যাকমেইল এবং অন্যান্যভাবে হয়রানির অভিযোগ রয়েছে। অ্যাপগুলোর বিষয়ে জনসচেতনতা বাড়াতেও কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ঋণ বা আর্থিক লেনদেনসংক্রান্ত প্ল্যাটফর্ম পরিচালনা করা যায় না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অবৈধ ঋণের অর্থ লেনদেনে সহায়তাকারী প্রতিষ্ঠানকেও অপরাধে জড়িত হিসেবে বিবেচনা করা হবে। আগে বিএফআইইউ জনসাধারণকে সতর্ক করে ৩১টি অবৈধ অ্যাপের নাম প্রকাশ করেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।