Web Analytics

ঢাকার মেট্রোরেলের চলন্ত ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক এবং কলসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে লিগ্যাল ডিমান্ড নোটিশ পাঠানো হয়েছে। বুধবার জনস্বার্থে নোটিশটি পাঠান বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. রাশিদুল ইসলাম রাশেদ। এটি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

নোটিশে দেশের প্রধান তিন মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করেন।

নোটিশ অনুযায়ী, চলন্ত ট্রেন ও স্টেশনে নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকায় যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না অথবা কল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়ছেন বলে উল্লেখ করা হয়েছে। ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নোটিশদাতাকে লিখিতভাবে জানাতে ডিএমটিসিএলের প্রতি অনুরোধ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।