Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, হাসিনা ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোনো পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদকে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না এবং গণতন্ত্রের জন্য আর রক্ত দিতে হবে এমন পরিস্থিতি যেন না আসে।

তিনি বলেন, জুলাই কারো একার নয় এবং এর চেতনা দিয়ে কেউ ব্যবসা করবেন না। যারা জীবন দিয়েছেন তারা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ চেয়েছিলেন। জাতীয় প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্য না থাকলে স্বৈরাচার ফেরার পথ খুলে যাবে, তাই সংসদীয় ও গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করতে হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও বক্তব্য দেন। তারা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানান এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব সম্পর্কে সতর্ক থাকার তাগিদ দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।