Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সংযম, সংলাপ এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে পাকিস্তান ও বাহরাইন। বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানি। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইসহাক দার বলেন, উভয় পক্ষ সংযম, সংলাপ ও উত্তেজনা কমানোর গুরুত্ব তুলে ধরেছে। হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, বৈশ্বিক ও আঞ্চলিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এই দুই নৌপথে চলাচল ব্যাহত হলে ব্যাপক প্রভাব পড়তে পারে। পাকিস্তান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

আল জায়ানি বলেন, আঞ্চলিক সংকট এখনো সমাধান হয়নি এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল প্রতিদিন হুমকির মুখে রয়েছে। তিনি সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলার নিন্দা করেন এবং বেসামরিক অবকাঠামোতে হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেন। দুই পক্ষ আন্তর্জাতিক আইন মেনে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপদ ও অবাধ চলাচলের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।