Web Analytics

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে। পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষ অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সফরকালে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, প্রাদেশিক পরিষদের সদস্যরা বাংলাদেশ প্রতিনিধি দলকে অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে দেখাশোনা করেছেন। পাকিস্তানের আতিথেয়তাকে উপভোগ্য ও অতুলনীয় উল্লেখ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।