Web Analytics

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ১ হাজার ১০৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত্যুগুলো দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ঘটেছে।

চলতি বছরে দেশে হাম সংক্রমণ এবং এর উপসর্গে মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

গত সোমবার, ২৩ নভেম্বর, হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে পরদিন থেকেই আবার শিশুরা হামের উপসর্গে মারা যেতে শুরু করে। জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এ বছরের প্রথম হাম রোগী শনাক্ত হয়। পরের মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে সংক্রমণ দেখা দেয় এবং সরকার ১৫ মার্চ থেকে আক্রান্ত ও মৃত্যুর আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ শুরু করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।