Web Analytics

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শনিবার আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার সংস্কারকে ধামাচাপা দিয়ে শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায় এবং বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। এর আগে বুধবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেন। সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ওয়াকআউট করে সরকারের আচরণের প্রতিবাদ জানায়।

স্পিকার বলেন, ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও তিনি অনুরোধ করেন, পরবর্তী আলোচনায় অংশ নিলে তাদের প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।