Web Analytics

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কুমিল্লার জমিন পরিবার’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। শনিবার কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয় এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে এটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মৃত্যু সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। শিশুদের ঘিরে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। সংগঠনটি দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তির দাবি জানায়।

ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিতের পাশাপাশি শিশুদের সুরক্ষায় কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, ১৯ মে পল্লবী এলাকার একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।