Web Analytics

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আগামী তিন মাসে সরকারের প্রধান অগ্রাধিকার হলো দুই-একটি বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করা এবং কিছু দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করা। মঙ্গলবার ঢাকার ইস্কাটনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, প্রতারণার অভিযোগে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন স্থগিত করা হবে এবং নিবন্ধিত এজেন্সিগুলোর জবাবদিহি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বাহরাইন, ওমান ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশের শ্রমবাজার সীমিত বা বন্ধ রয়েছে। মালয়েশিয়ার ১০টি শর্ত পূরণে সক্ষম এজেন্সির তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে। জাপানের সঙ্গে পাঁচ বছরে এক লাখ কর্মী পাঠানোর চুক্তির কথাও তিনি উল্লেখ করেন এবং ভাষা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগের কথা জানান। দক্ষ কিন্তু আর্থিকভাবে অক্ষম কর্মীদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা চালুর বিষয়েও সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অভিবাসন ব্যয় কমানো, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করা এবং প্রবাসে মৃত্যুবরণকারী শ্রমিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফেরানোর ব্যবস্থা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।