Web Analytics

বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের প্রবণতা বাড়ায় সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকি কমাতে দ্রুত ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে “বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং: প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে এ আহ্বান জানানো হয়। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করে, যেখানে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন।

বক্তারা বলেন, খাদ্যপণ্যের প্যাকেটের সামনে স্পষ্ট সতর্কবার্তা থাকলে ভোক্তারা সহজেই বুঝতে পারবেন কোনো পণ্যে অতিরিক্ত লবণ, চিনি বা সম্পৃক্ত চর্বি রয়েছে কি না, যা স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে সহায়তা করবে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে ভূমিকা রাখবে। বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে ঘটে, যার মধ্যে ১৯ শতাংশ অকাল মৃত্যু। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বাধ্যতামূলক এফওপিএল চালুর জন্য প্রবিধানমালার খসড়া দ্রুত চূড়ান্ত করা হবে।

অংশগ্রহণকারীরা মনে করেন, কার্যকর সতর্কীকরণ লেবেল ভোক্তাকে সচেতন করবে, নীতিনির্ধারকদের পদক্ষেপে উৎসাহ দেবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।