Web Analytics

আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেছেন, বাঙালি মুসলমানের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই শহীদ শরিফ ওসমান হাদিকে টার্গেট করা হয়েছিল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে ডাকসু প্রকাশিত ‘শহীদ শরিফ ওসমান হাদির বক্তব্য সংকলন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও হাদি বাংলাদেশের মুসলমানদের বৃহত্তম সাংস্কৃতিক সংখ্যালঘু হিসেবে অভিহিত করতেন। তার মতে, দেশে গভীর পরিচয় সংকট রয়েছে, যা দেশের পণ্ডিত, ইতিহাসবিদ বা দার্শনিকরা সমাধান করতে পারেননি কিংবা মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে পারেননি। তিনি বলেন, হাদি বাঙালি মুসলমানের স্বতন্ত্র সত্তাকে গভীরভাবে চিনতে পেরেছিলেন।

তিনি আরও বলেন, এই পরিচয় ও বাঙালি মুসলমানের সংস্কৃতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের স্বাধীনতা স্থায়ীভাবে সংহত ও সুরক্ষিত করা সম্ভব। বহিরাগত আধিপত্য এড়ানো এবং স্বাধীন অস্তিত্ব রক্ষার জন্য হাদি সাংস্কৃতিক বিপ্লবের কথা বলেছিলেন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে কয়েকজন সংসদ সদস্য, সম্পাদক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ডাকসু নেতা ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।