Web Analytics

দিনাজপুর শহর জামায়াতে ইসলামী অগ্রসর কর্মীদের নিয়ে শুক্রবার শহরের একটি মিলনায়তনে দিনব্যাপী শিক্ষাশিবির আয়োজন করে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমির মো. আনোয়ারুল ইসলাম কর্মীদের আদর্শিক ও নৈতিক বিকাশে গুরুত্বারোপ করেন। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, আত্মমূল্যায়ন ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। শহর আমির মো. সিরাজুল সালেহীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিবিরে বিভিন্ন গ্রুপভিত্তিক আলোচনা হয়।

দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের অর্ধশতাধিক অগ্রসর কর্মী অংশ নেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শিক্ষাশিবিরের সমাপ্তি হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।