Web Analytics

গাজা ও লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে স্পেন ২০২৬ সালের ইউরোভিশন সং কনটেস্ট থেকে সরে দাঁড়িয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, গাজায় গণহত্যা ও লেবাননের ওপর অবৈধ যুদ্ধের মুখে স্পেন নীরব থাকতে পারে না। তিনি জানান, এই সিদ্ধান্ত মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি স্পেনের অঙ্গীকারের প্রতিফলন।

সানচেজ বলেন, সরকারি সম্প্রচার সংস্থা আরটিভিইর প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সঙ্গতিপূর্ণ ও প্রয়োজনীয়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই নীতি ইসরাইলের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত এবং কোনো দ্বৈত মানদণ্ড থাকা উচিত নয়।

তিনি আরও জানান, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়াসহ আরও কয়েকটি দেশও একই অবস্থান নিয়েছে। এবারের ইউরোভিশন প্রতিযোগিতা ১২ মে শুরু হয়েছে এবং এর গ্র্যান্ড ফাইনাল শনিবার অনুষ্ঠিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।