Web Analytics

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গ্যাসের দাম এবং দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ গণবিক্ষোভ সমাবেশে তিনি প্রশ্ন তোলেন, কলকাতায় ১ হাজার টাকায় গ্যাস পাওয়া গেলে বাংলাদেশের মানুষকে কেন প্রতি সিলিন্ডারে আড়াই হাজার টাকা দিতে হবে।

আখতার হোসেন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি বলেছিল নির্বাচন হলেই সব সংকট দূর হবে। কিন্তু নির্বাচন হওয়ার নয় মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র এবং সাধারণ মানুষের নিরাপত্তার কোনো উন্নতি হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, দেশের সামগ্রিক সংকট দূর করার বদলে সরকার একদলীয় ও ফ্যাসিবাদী কাঠামোর সংবিধান টিকিয়ে রাখতে কাজ করছে। গত নয় মাসে অভ্যন্তরীণ কোন্দলে দলটির ৪০ জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। সমাবেশ থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।