Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, জরুরি সেবা, চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে।

ব্যাংক ও আদালতের কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।