Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টে হওয়া আন্দোলন সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন ছিল এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই তা সফল হয়েছে। মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার শিরোনাম ছিল ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের; এটি কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়। তার ভাষ্য অনুযায়ী, গত ১৭ বছর ধরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেক রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারা কখনও জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যায়নি বলেও তিনি দাবি করেন।

সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, এখন দেশ পুনর্গঠন ও এগিয়ে নেওয়ার সময়। তিনি ধৈর্য ও ঠাণ্ডা মাথায় ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার, জনগণকে সতর্ক করার এবং জনগণের সামনে দেওয়া পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়নের কথা বলেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণের ওপরও গুরুত্বারোপ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।