Web Analytics

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা একটি রিট খারিজ করেছে হাইকোর্ট। রোববার বেলা ১১টার দিকে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে, অর্থাৎ নট প্রেস হিসেবে, খারিজের আদেশ দেয়।

মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন গত ৭ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী। আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপনটির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়।

রিটে আদালতের কাছে রুল চাওয়া হয়েছিল, কেন ১২ মের প্রজ্ঞাপনটি আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। রুল জারি হলে তা বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছিল। তবে আদালত এসব আবেদন নিয়ে পরবর্তী কার্যক্রমে না গিয়ে রিটটি খারিজ করে দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।