Web Analytics

নাটোরের বড়াইগ্রামের বাজারগুলোতে নতুন পাট উঠতে শুরু করেছে এবং গত বছরের তুলনায় কৃষকেরা বেশি দাম পাচ্ছেন। মৌসুমের শুরুতে নতুন পাট প্রতি মণ ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে, যা গত বছর ছিল ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৯০০ টাকা। বর্তমানে দাম বেড়ে প্রতি মণ ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ১০ হাজার ২০০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে এবার ১০ হাজার ৮৭৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় প্রতি বিঘায় গড়ে ৮ থেকে ৯ মণ ফলন পাওয়া গেছে। পর্যাপ্ত বৃষ্টির কারণে এবার পাট জাগ দেওয়ার পানির সংকট হয়নি, যদিও গত বছর এ নিয়ে কৃষকদের ভোগান্তি ছিল।

তবে শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। গত বছর দৈনিক ৭০০ টাকায় শ্রমিক মিললেও এবার পাট কাটা, জাগ দেওয়া ও ছাড়ানোর জন্য শ্রমিকপ্রতি ৯০০ টাকা দিতে হচ্ছে। প্রতি মণে খরচ ২০০ থেকে ৩০০ টাকা বেড়ে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। লক্ষ্মীকোল বাজার থেকে ব্যবসায়ীরা পাট কিনে বিভিন্ন মোকামে পাঠাচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।