Web Analytics

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার লক্ষ্যে তিন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে। ভোট হবে আগামী ২৯ অক্টোবর।

সাক্ষাৎকার দেওয়া তিনজন হলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে পার্লামেন্টারি বোর্ড ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ডের সদস্য এবং তারা আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।