Web Analytics

জাপানের চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। জাপান ২০২৯ সালের মার্চের মধ্যে এসব খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। বিশেষজ্ঞদের মতে, যথাযথ প্রস্তুতি নিতে পারলে বাংলাদেশ এ চাহিদার প্রায় ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখের বেশি কর্মী পাঠাতে সক্ষম হবে। আগে মাত্র ছয়টি খাতে কর্মী পাঠানো সম্ভব হলেও এখন সব খাতেই প্রস্তুতি চলছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, জাপানি ভাষা, সংস্কৃতি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন, অনলাইন প্রশিক্ষণ, জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং ‘জাপান সেল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। টোকিও দূতাবাসের শ্রম উইংও শক্তিশালী করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালে ১০ হাজার শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় জাপানে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে এবং বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।