Web Analytics

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন প্রশাসনকে চাঁদাবাজি দমনে কঠোর ব্যবস্থা নিতে এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের কষ্ট না বাড়ায়, সে জন্য মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে। শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউসে আইনশৃঙ্খলা, বাজার তদারকি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, পিরোজপুর জেলার সাতটি উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, সরকারি ভবন নির্মাণ ও নদীভাঙন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে প্রতিটি উপজেলায় দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সভায় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহাম্মেদ সিদ্দিকী, জেলা প্রশাসক আবু সাঈদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন, আর পুলিশ সুপার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।