Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ৫০ বছর পরও দেশে অসংখ্য গ্র্যাজুয়েট বের হলেও কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান এবং বেসরকারি কোম্পানি পরিচালনায় কেন বিদেশি কর্মী আনতে হয়, তার উত্তর খুঁজতে হবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন, প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির পেটেন্ট উন্নয়ন বিভাগ গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে। বিশ্ববিদ্যালয়টি প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ কর্মমুখী বিষয়ে শিক্ষা দিচ্ছে। আসন্ন সমাবর্তনে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা গ্রহণ করে উপস্থিত থাকার আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।