Web Analytics

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী সদর হাসপাতালের কেনাকাটা ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোমবার দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বলেন, কাজ না করলে চলে যেতে হবে এবং হাসপাতালের পরিবেশ দালালমুক্ত রাখতে হবে। তিনি ৬ কোটি টাকার ফার্নিচার সরবরাহকারী প্রতিষ্ঠানের পণ্য বুঝে নিতে তত্ত্বাবধায়কের অবহেলার সমালোচনা করেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকার কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান ও পৌর প্রশাসক কল্যাণ চৌধুরী। সভায় হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা আলোচিত হয়।

বর্তমানে হাসপাতালের ৬৭টি অনুমোদিত পদের বিপরীতে ২৬ জন চিকিৎসক কর্মরত আছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।