Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তাঁর দ্বিতীয় মেয়াদের পরও চলতে পারে। বুধবার প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রকাশ্যে বারবার বলেছেন, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে; তবে ঘনিষ্ঠ কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় আরও হতাশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পকে সতর্ক করেছেন যে, মার্কিন চাপ সত্ত্বেও ইরান তাঁর দ্বিতীয় মেয়াদের বাকি সময়জুড়ে প্রতিরোধ চালিয়ে যেতে পারে। দীর্ঘায়িত ও কার্যত অচলাবস্থায় থাকা সংঘাতটি মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য ক্রমেই অস্বস্তির কারণ হয়ে উঠছে। যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেস্তে যাওয়ার পর সংঘাত আবার ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন নতুন নিষেধাজ্ঞা দিয়েছে; ইরানের সঙ্গে বাণিজ্য রাখা দেশগুলোকেও শাস্তির মুখে পড়তে হতে পারে। ট্রাম্প অর্থনৈতিক চাপকে ইরানকে দুর্বল করা ও পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর প্রয়োজনীয় সাময়িক ত্যাগ হিসেবে তুলে ধরছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।