Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গত মাসে ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর পর আবারও নতুন করে মূল্যবৃদ্ধি অগ্রহণযোগ্য। তিনি এটিকে সাধারণ মানুষের ওপর নতুন বোঝা হিসেবে উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আগের মূল্যবৃদ্ধির কারণে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুতি দিয়েও এই মাসে দাম না বাড়ানোর কথা ভঙ্গ করেছে, যা জনগণের সঙ্গে প্রতারণা। বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে দাম বাড়ানো জনস্বার্থবিরোধী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।

তিনি জনগণকে নিজেদের অধিকার রক্ষায় সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।