ঝালকাঠির রাজাপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মো. মঈনুল হক লিপু মাতুব্বর (৪৫) এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ সংগ্রহের সময় মো. শান্ত সিকদার, মো. রিজন সিকদার, মো. শাকিল সিকদার, মো. বাপ্পি সিকদার ও মো. জনি দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।