Web Analytics

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আফগানিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আফগানিস্তান প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে জানান, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আফগানিস্তানের পররাষ্ট্রনীতি গঠিত এবং তারা কারও প্রতি শত্রুতা চায় না।

মুজাহিদ বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ সংঘাত বহুদিনের পুরনো সমস্যা, যেখানে ২০০৭ সাল থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। তিনি দাবি করেন, আফগানিস্তানে তালেবান প্রায় চার বছর ধরে ক্ষমতায় আছে, তাই পাকিস্তানের পুরনো সমস্যা আফগানিস্তানের ওপর চাপানোর কোনো যৌক্তিকতা নেই। মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের ওপর বোমা হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান অতীতে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং আফগানিস্তান কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। মুজাহিদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।