Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। তিনি উল্লেখ করেন, কিছু অসাধু ব্যক্তি অতীতে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও সচেতন মানুষের কারণে তারা সফল হতে পারেনি। সব ধর্মই ন্যায়, মানবকল্যাণ ও শান্তির শিক্ষা দেয় এবং ধর্মকে বিভেদের নয়, ঐক্যের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।

মন্ত্রী অনুষ্ঠানে বিপুল জনসমাগমের প্রশংসা করে বলেন, এটি পারস্পরিক ভ্রাতৃত্ববোধের প্রতিফলন। তিনি সকলকে সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।