Web Analytics

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে রয়টার্সের হাতে পাওয়া তথ্যে জানা গেছে। সর্বশেষ এই হিসাব পেন্টাগনের গত জুলাইয়ের প্রাক্কলনের চেয়ে ২৫ শতাংশেরও বেশি বেশি।

যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় ধরা হয়েছে। সংঘাতে হারানো বিমান ও ড্রোনসহ অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য ব্যয় ধরা হয়েছে ছয় বিলিয়ন ডলারের বেশি।

এই ব্যয় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের গত জুলাইয়ে দেওয়া ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রাক্কলনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি মেরামতের খরচ সর্বশেষ হিসাবে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে রয়টার্স। মন্তব্যের অনুরোধে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।