রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টার দিকে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, আমিনুল ইসলাম অবৈধভাবে তেল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তার কাছ থেকে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল ঘটনাস্থলেই সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের মাঝে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, অবৈধভাবে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।